স্পোকেন ইংলিশ (উইথ কমিউনিকেশন স্কিলস)
এই কোর্সটি ৩ মাসের একটি ইনটেনসিভ প্রোগ্রাম যা আপনার ইংরেজি কথোপকথন দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে
Tuhin Sunny
৫+ বছর অভিজ্ঞতা
২,৫০০/- ৩,০০০/-
অনলাইন ভেরিফাইয়েড সার্টিফিকেট
প্রকল্প-ভিত্তিক শিক্ষা
ল্যাব সুবিধা
১৫ সিট/ব্যাচ
কোর্স ওভারভিউ
এই কোর্সটি ৩ মাসের একটি ইনটেনসিভ প্রোগ্রাম যা আপনার ইংরেজি কথোপকথন দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। ইনটেনসিভ ট্রেনিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন বাস্তব জীবনের পরিস্থিতিতে ইংরেজিতে সাবলীল ও নির্ভুলভাবে কথা বলার আত্মবিশ্বাস অর্জন করবেন।
কোর্সের উদ্দেশ্য
- উচ্চারণ ও স্বরাভঙ্গি উন্নত করা
- শব্দভাণ্ডার সম্প্রসারণ ও ব্যাকরণ দক্ষতা বৃদ্ধি করা
- সাবলীলতা ও আত্মবিশ্বাসের সাথে কথা বলার দক্ষতা অর্জন
- দৈনন্দিন পরিস্থিতিতে কথোপকথনের দক্ষতা অর্জন
- চাকরির ইন্টারভিউ ও প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি
যা শিখবেন
কোর্স কারিকুলাম
প্রথম মাস
ভিত্তি শক্তিশালী করা
7 লেসন
- ইংরেজি ধ্বনি
- শব্দের সঠিক উচ্চারণ এবং স্ট্রেস প্যাটার্ন শেখা
- স্বাভাবিকভাবে কথা বলার জন্য Intonation ও Rhythm অনুশীলন
- প্রয়োজনীয় ব্যাকরণের বিষয়গুলো পুনরায় শেখা
- বাস্তব উদাহরণ ও অনুশীলনের মাধ্যমে ব্যাকরণ চর্চা
- দৈনন্দিন বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় শব্দ শেখা
- কথোপকথন ও অনুশীলনের মাধ্যমে শব্দের ব্যবহার শেখা
দ্বিতীয় মাস
মধ্যবর্তী স্তর
6 লেসন
- সমসাময়িক বিষয় - ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিভিন্ন টপিকে ইংরেজিতে কথা বলার অনুশীলন
- নিজের মতামত প্রকাশ কিংবা প্রশ্ন করা এবং আলোচনায় অংশ নেওয়ার কৌশল শেখা
- Conditional Sentence & Reported Speech এবং Passive Voice-এর মতো গুরুত্বপূর্ণ ব্যাকরণ শেখা
- কথা বলা ও লেখার মাধ্যমে উন্নত ব্যাকরণের ব্যবহার অনুশীলন
- বহুল ব্যবহৃত Idioms ও Phrasal Verbs শেখা
- বাস্তব কথোপকথনে এগুলোর ব্যবহার অনুশীলন
তৃতীয় মাস
উন্নত স্তর
7 লেসন
- আত্মবিশ্বাসের সঙ্গে জনসমক্ষে বক্তব্য দেওয়া ও প্রেজেন্টেশন করার দক্ষতা অর্জন
- বক্তব্য সাজানো
- কার্যকর বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা শেখা
- মিটিং-আলোচনা-দর-কষাকষি ও প্রেজেন্টেশনের জন্য প্রয়োজনীয় ইংরেজি শব্দ ও বাক্য শেখা
- পেশাগত ইমেইল লেখা-ফোনে কথা বলা এবং অফিসিয়াল যোগাযোগের অনুশীলন
- রাজনীতি কিংবা অর্থনীতি কিংবা সংস্কৃতিসহ জটিল বিষয় নিয়ে গভীর আলোচনা করার দক্ষতা অর্জন
- সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যুক্তি উপস্থাপনের অনুশীলন
শেখার ফলাফল
ইংরেজিতে কথা বলা
দৈনন্দিন জীবন, শিক্ষা ও কর্মক্ষেত্রে স্বাভাবিকভাবে ইংরেজিতে যোগাযোগ করতে পারবেন
সঠিক উচ্চারণ
Pronunciation, Grammar এবং Vocabulary-এর যথাযথ প্রয়োগের মাধ্যমে আরও প্রফেশনালভাবে কথা বলতে পারবেন
কমিউনিকেশনে দক্ষ হবেন
চাকরির ইন্টারভিউ, পাবলিক স্পিকিং, মিটিং এবং অফিসিয়াল ইংরেজি যোগাযোগ আত্মবিশ্বাসের সাথে পরিচালনা করতে পারবেন।
এই কোর্সটি যাদের জন্য
ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী
IELTS আগ্রহী
চাকরিপ্রার্থী
শিক্ষার্থী
ইংরেজি শিখতে আগ্রহী
প্রশ্নোত্তর
কেন SMART ICT-এর Spoken English Course নির্বাচন করবেন?
অভিজ্ঞ প্রশিক্ষক, বাস্তবমুখী Speaking Practice, ছোট ব্যাচে ব্যক্তিগত গাইডলাইন, Interview ও Business English Training, বন্ধুত্বপূর্ণ শেখার পরিবেশ, ৩ মাসের সুসংগঠিত কারিকুলাম
কোনো বয়সের সীমাবদ্ধতা আছে কি?
না। শেখার আগ্রহ থাকলে যে কোনো বয়সের শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
কোর্স শেষে কি আমি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারব?
আপনি যদি নিয়মিত ক্লাস করেন, অনুশীলন করেন এবং প্রশিক্ষকের নির্দেশনা অনুসরণ করেন, তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলার দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে?
হ্যাঁ। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর SMART ICT-এর পক্ষ থেকে একটি Certificate of Completion প্রদান করা হবে।
এই কোর্সে যোগ দিতে কি ইংরেজিতে ভালো হতে হবে?
না। একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে আপনাকে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলার জন্য প্রস্তুত করা হবে।